সর্বশেষ :
19 Oct 2026, Mon

শ্রীমঙ্গলে ৩২ হাজার শলাকা বিদেশি সিগারেটসহ একজন গ্রেপ্তার

শ্রীমঙ্গলে ৩২ হাজার শলাকা বিদেশি সিগারেটসহ একজন গ্রেপ্তার

আতাউর রহমান কাজল (শ্রীমঙ্গল): মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অভিযান চালিয়ে ৩২ হাজার শলাকা বিদেশি সিগারেটসহ জাহাঙ্গীর হোসেন (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় সিগারেট পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

গ্রেপ্তার জাহাঙ্গীর হোসেন কমলগঞ্জ থানার শিংরাউলী, ঈদগাঁ টিলা এলাকার মৃত তৈয়ব আলীর ছেলে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে শ্রীমঙ্গল থানার একটি বিশেষ অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, একটি প্রাইভেটকারযোগে বিদেশি সিগারেট নারায়ণছড়া এলাকায় নিয়ে যাওয়া হচ্ছে। খবর পেয়ে পুলিশ শ্রীমঙ্গল থানাধীন ৫ নম্বর কালাপুর ইউনিয়নের নারায়ণছড়া এলাকায় মাইজদিহি চা-বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে ইটসলিং রাস্তার ওপর অবস্থান নেয়।

পরে একটি প্রাইভেটকার সেখানে পৌঁছালে পুলিশ সংকেত দিয়ে গাড়িটি থামায়। এ সময় গাড়ি থেকে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে জাহাঙ্গীর হোসেনকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে গাড়িটি তল্লাশি করে পেছনের যাত্রী আসনের সিট থেকে পলিথিনে মোড়ানো ৮ কার্টন ORIS ব্র্যান্ডের বিদেশি সিগারেট উদ্ধার করা হয়।

উদ্ধার করা ৮ কার্টনে সর্বমোট ৩২ হাজার শলাকা সিগারেট পাওয়া যায়। এ ছাড়া সিগারেট পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-গ-১২-৭৭৭৭ নম্বরের হালকা সবুজ রঙের একটি পুরোনো প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার জাহাঙ্গীর হোসেন শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে এসব সিগারেট বাংলাদেশে আনার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করা হয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *