সর্বশেষ :
19 Oct 2026, Mon

ভেটারান্স স্কুলের শিক্ষার্থীদের মাঝে কোরআনের প্রথম সবক ক্লাস অনুষ্ঠিত

ভেটারান্স স্কুলের শিক্ষার্থীদের মাঝে কোরআনের প্রথম সবক ক্লাস অনুষ্ঠিত

দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলার শিলাকোঠায় ভেটারান্স স্কুল (VETERAN’S) আয়োজিত শিক্ষার্থীদের মাঝে কোরআনের প্রথম সবক ক্লাস অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে স্কুল থেকে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় ভেটারান্স স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্কুলের ১৬ জন শিক্ষার্থী কোরআনের প্রথম সবক গ্রহণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোঠাবাড়ী কলেজের প্রতিষ্ঠাতা সদস্য মহসিন উদ্দিন আহমেদ দিপু। ভেটারান্স স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোহাম্মদ হুমায়ুন কবির মোয়াজ্জেমের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন অগ্রণী ব্যাংক পিএলসির প্রিন্সিপাল অফিসার মো. আরিফুর রহমান।

ভেটারান্স স্কুলের প্রিন্সিপাল অ্যাডভোকেট সাইফ আলী খানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য প্লাবন পলাশ, শেখ মোহাম্মদ নাজমুল, রিপন তালুকদারসহ ভেটারান্স স্কুল পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকেরা।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের কোরআন শিক্ষার গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *