সর্বশেষ :
19 Oct 2026, Mon

দোহারে মারুফা নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার

দোহারে মারুফা নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার

দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলার বিলাসপুরে মারুফা নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে তার পরিবারের সদস্যরা। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার বিলাসপুর ইউনিয়নের আলম বাজার গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মারুফা ওই গ্রামের শেখ হারুনের মেয়ে।

পরিবারের সদস্যরা মারুফাকে ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত মরদেহটি দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে রাখা হয়েছে।

ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *