সর্বশেষ :
19 Oct 2026, Mon

অপ্রতিম হত্যার রেশ না কাটতেই কুমিল্লায় শিশু ইসরাত হত্যা, মাকে কুপিয়ে হত্যার পর ৮ মাসের শিশুকে আছড়ে হত্যা

অপ্রতিম হত্যার রেশ না কাটতেই কুমিল্লায় শিশু ইসরাত হত্যা, মাকে কুপিয়ে হত্যার পর ৮ মাসের শিশুকে আছড়ে হত্যা

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বারে নিজ মাকে কুপিয়ে হত্যার পর ৮ মাস বয়সী ভাতিজিকে মাটিতে আছড়ে হত্যার অভিযোগ উঠেছে ইমন (২৫) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় আহত হয়েছেন তার ভাবি রাবেয়া আক্তার। ঘটনাটি ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে দেবিদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়নের বড়শালঘর গ্রামের দক্ষিণ পাড়ার মোস্তফা মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা ইমনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। নিহত শিশু ইসরাত জাহানের বাবা বাদী হয়ে ইমনকে আসামি করে মামলা করেন। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে ইমন আত্মহত্যার চেষ্টা করলে তার মা পেয়ারা বেগম ও ভাবি রাবেয়া তাকে বাধা দেন। পরদিন সকালে এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ইমন দা দিয়ে তার মা পেয়ারা বেগমকে কুপিয়ে জখম করেন। এ সময় মায়ের কোলে থাকা ৮ মাসের শিশু ইসরাত জাহানকে মাটিতে আছড়ে হত্যা করা হয়। বাধা দিতে গেলে রাবেয়া আক্তারকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়।

আহত তিনজনকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পেয়ারা বেগম ও শিশু ইসরাতকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রাবেয়া আক্তারকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, ইমন দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন এবং পায়ের অস্ত্রোপচারের পর তার আচরণে পরিবর্তন দেখা দিয়েছিল বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

দেবিদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, সোমবার বিকেলে আদালতের মাধ্যমে ইমনকে কারাগারে পাঠানো হয়েছে। আসরের পর নিহতদের দাফন সম্পন্ন হয়েছে।

এদিকে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দাফনের জন্য ২০ হাজার টাকা নিহত পেয়ারা বেগমের ছেলে সুজনের হাতে তুলে দেওয়া হয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *