সর্বশেষ :
20 Oct 2026, Tue

মৌলভীবাজারে ৩৯০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মৌলভীবাজারে ৩৯০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

আতাউর রহমান কাজল (শ্রীমঙ্গল): মৌলভীবাজারে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ৩৯০ পিস কথিত ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- সিলেটের ওসমানীনগর উপজেলার ইব্রাহীমপুরের মো. নজরুল ইসলাম খান (৪১) এবং কুলাউড়ার মনরাজ এলাকার মুমিন মিয়া প্রকাশ মনা (১৯)।

রোববার (২০ সেপ্টেম্বর) রাতে কুলাউড়া ও মৌলভীবাজার সদর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। কুলাউড়ায় মুমিনের কাছ থেকে ৫৫ পিস এবং একটি প্যাকেট থেকে ১৫০ পিসসহ মোট ২০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এলাকায় নজরুলের কাছ থেকে ১৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ডিবির ওসি সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পলাতক কাউছার মিয়াকে গ্রেপ্তারে অভিযান চলছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *