সর্বশেষ :
19 Oct 2026, Mon

পাঁচবিবির ড্রাগন বাগান পরিদর্শন করেন পুলিশের ডিআইজি আশিক সাঈদ

পাঁচবিবির ড্রাগন বাগান পরিদর্শন করেন পুলিশের ডিআইজি আশিক সাঈদ

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কোকতারা ছোট যমুনা নদীর চরে প্রায় ৪৫ বিঘা জমির ওপর গড়ে ওঠা দৃষ্টিনন্দন গ্যালাক্সি ড্রাগন বাগান পরিদর্শন করেছেন রাজশাহী রেঞ্জ পুলিশের ডিআইজি মো. আশিক সাঈদ।

সোমবার বিকেলে তিনি সস্ত্রীক ড্রাগন বাগানটি পরিদর্শনে এলে বাগানের মালিক শিপলু ও তুষার ডিআইজি মহোদয়কে স্বাগত জানান। বাগান পরিদর্শন করে তিনি মুগ্ধ হন। নদীর চরে এমন দৃষ্টিনন্দন ও পরিবেশবান্ধব বাগান গড়ে তোলায় বাগানের উদ্যোক্তা শিপলু ও তুষারকে তিনি ধন্যবাদ জানান। একই সঙ্গে বাগানে কাজের মাধ্যমে অনেক শ্রমিকের কর্মসংস্থান সৃষ্টি হওয়ায় বাগান মালিকদেরও ধন্যবাদ জানান তিনি।

এ সময় ডিআইজির সফরসঙ্গী ছিলেন জেলা পুলিশ সুপার শাহানাজ বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (রাজশাহী সদর সার্কেল) হেলেনা পারভীন, সহকারী পুলিশ সুপার (পাঁচবিবি সার্কেল) মো. তুহিন রেজা, পাঁচবিবি থানার ওসি মো. তামবিরুল ইসলাম এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ওসি মো. আসাদুজ্জামান আসাদসহ পুলিশের বিভিন্ন পদস্থ কর্মকর্তা।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *