মনিরুল ইসলাম তালুকদার (নাটোর): বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোরের নলডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান ও জনসচেতনতামূলক কর্মসূচি পালন করেছে যুবদল।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে নলডাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় ডেঙ্গু প্রতিরোধে নলডাঙ্গা পৌরসভার বিভিন্ন এলাকায় মশক নিধন ওষুধ স্প্রে করা হয়।
কর্মসূচিতে অংশ নেন নলডাঙ্গা উপজেলা যুবদলের আহ্বায়ক মামুনুর রশীদ খান, নলডাঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক রুপচান আলী, সদস্যসচিব আলতাফ হোসেন মণ্ডল, যুবদল নেতা তৌহিদুল ইসলাম ডলার, আব্দুল মান্নান, মুক্তার হোসেন মুক্তাসহ আরও অনেকে।

