সর্বশেষ :
19 Oct 2026, Mon

লামায় পুকুরে ডুবে ৭ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

লামায় পুকুরে ডুবে ৭ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

বেলাল আহমদ, লামা (বান্দরবান): বান্দরবানের লামা উপজেলায় পুকুরের পানিতে ডুবে নাহিদ নামে ৭ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাহিদ স্থানীয় বাসিন্দা সুমন ও নুরু বানু দম্পতির ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শিশু নাহিদ বাড়ির পাশের একটি মাদ্রাসার পুকুরে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে পুকুর থেকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

কোমলমতি শিশুটির মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *