সর্বশেষ :
19 Oct 2026, Mon

ভৈরবে অনুমোদনহীন মশার কয়েল কারখানা: বিএসটিআইয়ের অভিযানে ৫ লাখ টাকা জরিমানা

ভৈরবে অনুমোদনহীন মশার কয়েল কারখানা: বিএসটিআইয়ের অভিযানে ৫ লাখ টাকা জরিমানা

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের ভৈরবে বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া ও মানহীন মশার কয়েল উৎপাদন ও বাজারজাত করার অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, নরসিংদীর উদ্যোগে ভৈরব উপজেলার তাঁতারকান্দি ও লক্ষ্মীপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অনুমোদনহীনভাবে মশার কয়েল প্রস্তুত ও বাজারজাত করার অপরাধে ‘বিএসটিআই আইন, ২০১৮’ অনুযায়ী তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এর মধ্যে আলাদিন কেমিক্যাল ওয়ার্কস অ্যান্ড মার্কেটিংকে ২ লাখ টাকা, গ্রীন স্টার কেমিক্যাল কোম্পানিকে ২ লাখ টাকা এবং রাফি কেমিক্যাল প্রোডাক্টসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া প্রতিষ্ঠানগুলোকে দ্রুত মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ও সিএম (CM) লাইসেন্স গ্রহণের জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়।

বিএসটিআই প্রধান কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে সহযোগিতা করেন বিএসটিআই নরসিংদী আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক (মেট্রোলজি) ও অফিস প্রধান মো. শফিকুল আলম, সহকারী পরিচালক (সিএম) নিখিল রায় এবং সহকারী পরিচালক (মেট) কামরুল পলাশ।

প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ফিল্ড অফিসার (সিএম) সারোয়ার হোসাইন এবং পরিদর্শক (মেট্রোলজি) অনিন্দ্য দে।

জনস্বার্থে ও ভোক্তাদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে বিএসটিআইয়ের এ ধরনের ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *