সর্বশেষ :
19 Oct 2026, Mon

কুলিয়ারচর পৌরসভাকে আধুনিক পৌরসভা গড়ার প্রত্যয়ে বিএনপি নেতা আব্দুল্লাহ কাজলের ব্যাপক গণসংযোগ

কুলিয়ারচর পৌরসভাকে আধুনিক পৌরসভা গড়ার প্রত্যয়ে বিএনপি নেতা আব্দুল্লাহ কাজলের ব্যাপক গণসংযোগ

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরসভাকে পরিচ্ছন্ন, পরিকল্পিত ও আধুনিক মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে পৌরসভার বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ ও পথসভা চালিয়ে যাচ্ছেন মেয়র প্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক মো. আব্দুল্লাহ কাজল।

পৌরসভার পরিচিত মুখ ও সাধারণ মানুষের আস্থার প্রতীক হিসেবে পরিচিত এই রাজনৈতিক ব্যক্তি কুলিয়ারচর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। পাশাপাশি তিনি একাধিকবার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি স্থানীয় রাজনৈতিক অঙ্গনের অভিভাবক পৌর বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম হাজী মো. রফিকুল ইসলামের ছোট ভাই এবং বিশিষ্ট ব্যক্তি মো. আরিছ উদ্দিনের সন্তান।

প্রতিদিনের মতো গণসংযোগকালে মো. আব্দুল্লাহ কাজল পৌরসভার প্রতিটি ওয়ার্ডের বাসিন্দাদের কাছে যাচ্ছেন, তাঁদের খোঁজখবর নিচ্ছেন এবং একবিংশ শতাব্দীর উপযোগী নাগরিক সুবিধাসম্পন্ন একটি জনবান্ধব পৌরসভা গড়ার অঙ্গীকার ব্যক্ত করছেন। এ সময় তিনি তাঁর উন্নয়ন পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরছেন।

তাঁর উন্নয়ন পরিকল্পনার মধ্যে রয়েছে টেকসই সড়ক নির্মাণ, জলাবদ্ধতা নিরসনে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থার সম্প্রসারণ, প্রতিটি ওয়ার্ডে উন্নত সড়কবাতির ব্যবস্থা এবং ডিজিটাল মাধ্যমে দ্রুত নাগরিক সেবা নিশ্চিত করা।

পথসভায় মো. আব্দুল্লাহ কাজল বলেন, জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একটি বৈষম্যহীন, পরিচ্ছন্ন, উন্নত ও মডেল কুলিয়ারচর পৌরসভা গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। অতীত অভিজ্ঞতার আলোকে পৌরবাসীকে সেবা দেওয়ার এই যাত্রায় আমি সকলের দোয়া, ভালোবাসা ও সার্বিক সমর্থন প্রত্যাশা করছি।

গণসংযোগকালে স্থানীয় প্রবীণ ব্যক্তিত্ব, দলের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ তাঁর সঙ্গে অংশ নেন এবং তাঁর প্রতি সংহতি প্রকাশ করেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *