সর্বশেষ :
19 Oct 2026, Mon

নাটোরে স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মধ্যে মতবিনিময় সভা

নাটোরে স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মধ্যে মতবিনিময় সভা

মনিরুল ইসলাম তালুকদার (নাটোর): নাটোর সদর উপজেলায় স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

‘নাটোর সদর উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্বাস্থ্য অবস্থার টেকসই উন্নয়ন প্রকল্প’-এর আওতায় We Can ও Christian Aid-এর সহযোগিতায় মঙ্গলবার দুপুরে সদর উপজেলার শংকরভাগ কমিউনিটি ক্লিনিকে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রজেক্ট কো-অর্ডিনেটর জেকের আলী রায়হানের উপস্থাপনা ও সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পরিবার কল্যাণ পরিদর্শিকা মাজেদা খাতুন, সাংবাদিক কালিদাস রায়, প্রধান শিক্ষক শামীমা নার্গিস, ইউপি সদস্য মো. আলাউদ্দিন, ফিরোজা বেগম, স্থানীয় ব্যবসায়ী ও শিক্ষক হাবিব কাজী এবং প্রদীপ পাহান।

এ সময় বক্তারা বলেন, সমতলের আদিবাসী জনগোষ্ঠীর স্বাস্থ্য অধিকার নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, জেলা ও উপজেলা প্রশাসন, স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং নাগরিক সমাজকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, আদিবাসী সম্প্রদায়ের মধ্যে ডায়রিয়া, জ্বর, কাশি, চোখের সমস্যা, কৃমি ও চুলকানির মতো রোগের সংক্রমণের হার বেশি। এসব রোগের অধিকাংশই নিরাপদ পানি, স্যানিটেশন, স্বাস্থ্যবিধি ও পুষ্টির সঙ্গে সম্পর্কিত। এ ক্ষেত্রে প্রতিকারের চেয়ে প্রতিরোধের দিকে বেশি গুরুত্ব দেওয়া আবশ্যক।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *