সর্বশেষ :
19 Oct 2026, Mon

পাঁচবিবির ইউএনও নজরুল বর্ষের প্রতিযোগিতায় শিশুদের নাচ-গান উপভোগ করেন

পাঁচবিবির ইউএনও নজরুল বর্ষের প্রতিযোগিতায় শিশুদের নাচ-গান উপভোগ করেন

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): দেশব্যাপী নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে সৃজনশীল প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে পাঁচবিবি লাল বিহারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা নাচ, গান ও কবিতা আবৃত্তিতে অংশ নেয়। শিশু শিক্ষার্থীদের এসব প্রতিভা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন শিশুদের মাঝে বসে উপভোগ করেন।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও বিদ্রোহী চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতেই এ আয়োজন। নজরুলকে জানা এবং তাঁর আদর্শ ধারণ করার মধ্য দিয়েই একটি অসাম্প্রদায়িক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

এ সময় নজরুলের জীবন, সাহিত্যকর্ম ও মানবতাবাদী দর্শন নিয়ে আলোচনা করা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এমন আয়োজন শিক্ষার্থীদের নজরুলচর্চাকে আরও বেগবান করবে বলে মন্তব্য করেন শিক্ষক ও অভিভাবকরা।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন পপি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন, একাডেমিক সুপারভাইজার জহুরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, ছাত্রনেতা রাব্বিউর ইসলাম রকিসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *