সর্বশেষ :
19 Oct 2026, Mon

লামায় খেলাফত মজলিসের সংবাদ সম্মেলন, নাগরিক সমাবেশের ডাক

লামায় খেলাফত মজলিসের সংবাদ সম্মেলন, নাগরিক সমাবেশের ডাক

বেলাল আহমদ, লামা (বান্দরবান): আগামীকাল লামা পৌর বাস টার্মিনালে ‘নাগরিক সমাবেশ’ সফল করার লক্ষ্যে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ খেলাফত মজলিস বান্দরবান দক্ষিণ জেলা শাখা।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে লামা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ খেলাফত মজলিস বান্দরবান দক্ষিণ জেলা শাখার সেক্রেটারি মাওলানা শফিকুর রহমান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, দীর্ঘ আন্দোলন ও রক্তক্ষয়ী সংগ্রামের পর ৫ আগস্ট ফ্যাসিবাদের পতন হলেও কাঙ্ক্ষিত জাতীয় নির্বাচন ও বৈষম্যহীন, ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এখনো অধরা। জনগণের গণভোটের রায় উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হলে তা সাধারণ মানুষ মেনে নেবে না।

বক্তারা আরও জানান, বৈষম্যহীন দেশ গড়া ও খেলাফতভিত্তিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে এ নাগরিক সমাবেশের আয়োজন করা হয়েছে। আগামীকাল দুপুর ২টায় লামা পৌর বাস টার্মিনালে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস বান্দরবান দক্ষিণ জেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ তৈয়ব হোসেন এবং সেক্রেটারি ডা. মাওলানা শফিকুর রহমান।

এ সময় বান্দরবান দক্ষিণ জেলা ও লামা উপজেলা খেলাফত মজলিসের স্থানীয় নেতৃবৃন্দসহ প্রেসক্লাবে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *