সর্বশেষ :
19 Oct 2026, Mon

লামায় জাতীয় ও দক্ষিণ এশীয় কারাতে প্রতিযোগিতায় জয়ী ক্রীড়াবিদদের সংবর্ধনা

লামায় জাতীয় ও দক্ষিণ এশীয় কারাতে প্রতিযোগিতায় জয়ী ক্রীড়াবিদদের সংবর্ধনা

বেলাল আহমদ, লামা (বান্দরবান): বান্দরবানের লামায় ৩০তম জাতীয় কারাতে প্রতিযোগিতা-২০২৬, ১০ম সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপ, ২য় অনূর্ধ্ব-সাউথ এশিয়ান কারাতে কাপ-২০২৬ এবং নতুন কুঁড়ি স্পোর্টস (২০২৫-২০২৬)-এর বিভিন্ন ক্রীড়া ইভেন্টে কৃতিত্ব অর্জনকারী ক্রীড়াবিদদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) লামা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. মঈন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লামার অন্যতম কৃতী সন্তান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এবং ২০১০ সালের ১১তম এশিয়ান সাব গেমসের সেরা নারী ক্রীড়াবিদ জ উ প্রু মার্মা, লামা মহামনি শিশু সদনের পরিচালক সিংমং, মেডিকেল অফিসার ডা. সোলেমান, লামা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহজাহান আলী, সহকারী তথ্য কর্মকর্তা রাশেদুল হক রাশেদ, লামা থানার (তদন্ত) অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মইনুল ইসলাম এবং উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব চৌধুরী মো. সুজন। এ সময় স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক ও ক্রীড়া শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কৃতিত্ব অর্জন করে এলাকার সুনাম কুড়িয়ে আনা কৃতী ক্রীড়াবিদদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলের তরুণ-তরুণীদের খেলাধুলায় এই সাফল্য অত্যন্ত গর্বের। ভবিষ্যতে তাদের এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে সব ধরনের সহায়তা প্রদান করা হবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *