সর্বশেষ :
20 Oct 2026, Tue

আটাপাড়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

আটাপাড়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়া রেলগেটের ৫০-৬০ গজ উত্তরে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে অথবা রোববার ভোরে এ দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা ধারণা করছেন। নিহত যুবকের বয়স আনুমানিক ৩০ বছর। তবে তার নাম-পরিচয় এখনো জানা যায়নি।

স্থানীয় ইউপি সদস্য ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে রেললাইনের পাশে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে বিষয়টি সান্তাহার রেলওয়ে জিআরপি থানার পুলিশকে জানানো হয়।

স্থানীয়রা জানান, রাতের কোনো একসময় যুবকটি চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে মারা যেতে পারেন। আবার কেউ শত্রুতার জেরে তাকে ধাক্কা দিয়ে ট্রেনের নিচে ফেলে দিয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন।

সকাল থেকে লাশটি দেখতে ঘটনাস্থলে শত শত মানুষ ভিড় করেন। তবে কেউই নিহত যুবকের পরিচয় শনাক্ত করতে পারেননি।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবিরুল ইসলাম বলেন, রেললাইনের পাশে উদ্ধার হওয়া লাশের বিষয়টি সান্তাহার জিআরপি পুলিশকে অবহিত করা হয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *