সর্বশেষ :
19 Oct 2026, Mon

ইউএনও-ডিসি অপসারণের দাবিতে পলাশবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ-সড়ক অবরোধ

ইউএনও-ডিসি অপসারণের দাবিতে পলাশবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ-সড়ক অবরোধ

বায়েজিদ, পলাশবাড়ী (গাইবান্ধা): গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারির ফলাফলে অনিয়মের অভিযোগ তুলে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে উপজেলা ছাত্রদল।

১০ আগস্ট সোমবার রাতে পলাশবাড়ী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিয়ান সরকার আরিফ ও সদস্য সচিব সোহেল রশিদ হৃদয়ের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। পরে পলাশবাড়ী চৌমাথায় সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এতে ছাত্রদলের নেতাকর্মীদের পাশাপাশি নিয়োগবঞ্চিত প্রার্থীরাও অংশ নেন।

এ সময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন গাইবান্ধা জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান নিক্সন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মিল্লাত সরকার মিলন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামিম রেজা, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, শ্রমিক দলের সদস্য সচিব দুলাল, পৌর জাসাসের আহ্বায়ক আল আমিন, সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাজেদুল ইসলাম মাজেদসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা নিয়োগ কার্যক্রমে নিয়োজিত সংশ্লিষ্ট কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বুলবুল এবং গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মাদ মাসুদুর রহমান মোল্লার অপসারণের দাবি জানান।

একই সঙ্গে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের নিয়োগ বাতিল করা না হলে পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের প্রত্যাহারের দাবিতে লাগাতার কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা।

এ ছাড়া আগামীকাল ১১ আগস্ট মঙ্গলবার একই দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচির ঘোষণা করেছে উপজেলা ছাত্রদল।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *