সর্বশেষ :
19 Oct 2026, Mon

নলডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ হাজার টাকা জরিমানা

নলডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ হাজার টাকা জরিমানা

মনিরুল ইসলাম ডাবলু (নাটোর): নাটোরের নলডাঙ্গা উপজেলার পাটুল হাপানিয়া বাজারে বন্ধন স্টোরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

অভিযানকালে শ্রী শিব সংকরমনি পরিচালিত একটি মুদিখানার দোকানে অবৈধ যৌন উত্তেজক সিরাপ ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়। এছাড়া জব্দ করা অবৈধ সিরাপ ঘটনাস্থলে জনসম্মুখে ধ্বংস করা হয়।

সোমবার (১০ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে অভিযানটি পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসেন। অভিযানে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নলডাঙ্গা থানা পুলিশের সদস্যরা নিয়োজিত ছিলেন।

ভোক্তাদের নিরাপদ ও মানসম্মত পণ্যপ্রাপ্তি নিশ্চিত করা এবং অবৈধ ও মেয়াদোত্তীর্ণ পণ্যের বিক্রি বন্ধে এ ধরনের মোবাইল কোর্ট ও বাজার তদারকি অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। একই সঙ্গে ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনা এবং ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে সহযোগিতা করার জন্য আহ্বান জানানো হয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *