সর্বশেষ :
19 Oct 2026, Mon

পাঁচবিবিতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

পাঁচবিবিতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জয়পুরহাটের পাঁচবিবিতে ‘এসডিএস’ এনজিওর আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৬ পালিত হয়েছে।

‘নাগরিক অধিকার ও জলবায়ু ন্যায্যতা’ প্রকল্পের আওতায় রোববার সকালে এসডিএস কার্যালয় থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় এসডিএস কার্যালয়ে ফিরে আসে। পরে কার্যালয়ের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‘আদিবাসী ধাত্রীদের সম্মাননা- জীবন ও কল্যাণের সুরক্ষা’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আদিবাসী নেত্রী রিনা রাণী মাহাতো।

সভায় বক্তব্য দেন এসডিএসের মনিটরিং কর্মকর্তা মো. মিজানুর রহমান, শাখা ব্যবস্থাপক মো. রাজিবুল হাসান এবং প্রকল্পের হিসাব সহকারী মো. আজাদুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন কম্পিউটার প্রশিক্ষক মো. রবিউল ইসলাম, অফিস সহকারী এম. সাখাওয়াত হোসেনসহ উপজেলার বিভিন্ন এলাকার আদিবাসী নারী-পুরুষ।

আলোচনা সভায় বক্তারা আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, মর্যাদা, জীবনমান উন্নয়ন এবং কল্যাণ নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *