সর্বশেষ :
19 Oct 2026, Mon

খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। বুধবার সকালে দিবসটি উপলক্ষে খাগড়াছড়ি সরকারি কলেজ প্রাঙ্গণে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।

প্রথমে খাগড়াছড়ি জেলা প্রশাসনের কর্মকর্তারা স্থানীয় সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়াকে সঙ্গে নিয়ে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে জেলা প্রশাসন, পৌর প্রশাসন, জুলাই যোদ্ধারা, খাগড়াছড়ি প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তর, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা পর্যায়ক্রমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে খাগড়াছড়ি পৌর টাউন হলে জুলাই যোদ্ধাদের অংশগ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক হাসান মারুফের সভাপতিত্বে বক্তব্য দেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, পুলিশ সুপার মো. মোরতাজা আলী খান, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি রাকিব মনি ইপ্তিসহ খাগড়াছড়িতে জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা রাখা শিক্ষার্থীরা।

বক্তারা ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করেন এবং শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে নতুন প্রজন্মের কাছে এ ইতিহাস পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, জুলাই যোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *