সর্বশেষ :
19 Oct 2026, Mon

পাঁচবিবিতে এসডিএসের উদ্যোগে ২৮টি পরিবারের মাঝে গরু বিতরণ

পাঁচবিবিতে এসডিএসের উদ্যোগে ২৮টি পরিবারের মাঝে গরু বিতরণ

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): বৈশ্বিক মহামারিতে ক্ষতিগ্রস্ত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবিতে গবাদিপশু (গরু) বিতরণ করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বিকেলে এসডিএস এনজিওর প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে গরু তুলে দেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ রানা প্রধান।

সমাজসেবা অধিদপ্তরের অর্থায়নে এবং এসডিএস এনজিওর সার্বিক তত্ত্বাবধানে উপজেলার প্রান্তিক কৃষক, প্রতিবন্ধী, সুবিধাবঞ্চিত, বিধবা ও স্বামী-পরিত্যক্তা নারীদের আয়বর্ধনমূলক কর্মসূচির আওতায় জীবনমান উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে ২৮টি পরিবারের মাঝে এসব গরু বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মহিউদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাসান আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শামসুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, এসডিএসের নির্বাহী পরিচালক আয়েশা আক্তার, সহকারী পরিচালক আঞ্জুমান আরা, প্রশাসনিক কর্মকর্তা মো. আতাউর রহমান লিটনসহ উপকারভোগীরা।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *