সর্বশেষ :
19 Oct 2026, Mon

নলডাঙ্গায় ৫ নম্বর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী হাসিনুরের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ৩০০ বৃক্ষচারা বিতরণ

নলডাঙ্গায় ৫ নম্বর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী হাসিনুরের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ৩০০ বৃক্ষচারা বিতরণ

মনিরুল ইসলাম ডাবলু, নলডাঙ্গা (নাটোর): নাটোরের নলডাঙ্গা উপজেলার ৫ নম্বর বিপ্রবেলঘড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এবং সাবেক ইউনিয়ন যুবদলের সভাপতি ও ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান (হাসিনুর)-এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ৩০০টি ফলজ ও ঔষধি বৃক্ষচারা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১১টায় উপজেলার হরিদাখলসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ বৃক্ষচারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির ৩০০টি ফলজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়। চেয়ারম্যান পদপ্রার্থী মো. জিল্লুর রহমান (হাসিনুর) জানান, পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এ সময় স্থানীয় এলাকাবাসী বলেন, হাসিনুর সবসময় মানুষের সুখ-দুঃখে পাশে থাকেন এবং বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে তিনি ইউনিয়নের নেতৃত্বে আসার সুযোগ পেলে এলাকার উন্নয়ন, মাদক, জুয়া এবং অন্যান্য সামাজিক অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবেন।

বৃক্ষচারা বিতরণ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *