সর্বশেষ :
19 Oct 2026, Mon

নলডাঙ্গায় বিপুল পরিমাণ নকল টাইলস ক্লিনার জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

নলডাঙ্গায় বিপুল পরিমাণ নকল টাইলস ক্লিনার জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

মনিরুল ইসলাম ডাবলু, নলডাঙ্গা (নাটোর): নাটোরের নলডাঙ্গা উপজেলার বিলজোয়ানি ও পাটুল এলাকায় অবৈধভাবে নকল ও লাইসেন্সবিহীন ‘Damfik’ ব্র্যান্ডের টাইলস ক্লিনার উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট ২০২৬) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ও ৪৪ ধারায় উপজেলার বিলজোয়ানি এলাকার ঈমান আলী মোল্লার ছেলে মো. আমিরুল ইসলাম (৩৭)-কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। তবে অভিযুক্ত তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করায় তাকে কারাদণ্ড ভোগ করতে হয়নি।

অভিযানকালে ঘটনাস্থল থেকে ৩৯৬ বোতল নকল Damfik টাইলস ক্লিনার এবং ১৩টি জারক্যানে সংরক্ষিত প্রায় ৫০০ লিটার ‘ভিক্সল’ নামীয় হাইড্রোক্লোরিক (HCl) অ্যাসিড জব্দ করা হয়। এছাড়া নকল পণ্য উৎপাদনে ব্যবহৃত ৫০০টি খালি বোতল ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও অভিযানে নেতৃত্ব দেন নলডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসেন। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষায় নলডাঙ্গা থানার একটি পুলিশ দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসেন জানান, জনস্বাস্থ্য ও ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় নকল, ভেজাল ও লাইসেন্সবিহীন পণ্য উৎপাদন ও বাজারজাতকরণের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *