সর্বশেষ :
19 Oct 2026, Mon

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হরিপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হরিপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন

মো. মাহফুজুর রহমান, হরিপুর (ঠাকুরগাঁও): বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের কার্যক্রমকে গতিশীল করা, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং কল্যাণমূলক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এ কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. রাকিব হাসান রিয়াদ এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. আমিনুল হক।

নবনির্বাচিত নেতৃবৃন্দ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হরিপুর উপজেলা শাখার অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, ঠাকুরগাঁও জেলার শ্রমজীবী মানুষের কল্যাণে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করা হবে।

এ সময় সংগঠনের নেতাকর্মীরা নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে তাদের সফলতা কামনা করেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *