সর্বশেষ :
19 Oct 2026, Mon

লামায় সপ্তাহব্যাপী বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ শুরু

লামায় সপ্তাহব্যাপী বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ শুরু

বেলাল আহমদ, লামা (বান্দরবান): “জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান: টেকসই উদ্যোগ করি বেগবান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের লামা উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬।

রবিবার (২ আগস্ট) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. উইলিয়াম লুসাই মেমোরিয়াল হল-এ জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে ১ থেকে ৭ আগস্টব্যাপী এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে মাতৃদুগ্ধের অপরিহার্যতার ওপর গুরুত্বারোপ করে বলেন, নবজাতকের জন্মের পরপরই শালদুধ (কলোস্ট্রাম) পান করানো এবং প্রথম ছয় মাস শুধু মায়ের দুধ খাওয়ানো নিশ্চিত করা হলে শিশু মৃত্যুর হার কমে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।

অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সোলায়মান আহমেদ, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. ফরহাদ উদ্দিন, ইএনটি বিভাগের জুনিয়র কনসালট্যান্ট ডা. সাইফুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. দিপ্তি টিপুরা, ডা. সাকিব হোসেন এবং স্যানিটারি ইন্সপেক্টর খুকুমনি বড়ুয়াসহ হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১ থেকে ৭ আগস্ট পর্যন্ত সপ্তাহব্যাপী এ কর্মসূচির অংশ হিসেবে উপজেলাজুড়ে সচেতনতামূলক শোভাযাত্রা, আলোচনা সভা এবং মায়েদের জন্য বিশেষ পুষ্টি ও স্বাস্থ্যবিষয়ক পরামর্শ সেবা প্রদান করা হবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *