সর্বশেষ :
19 Oct 2026, Mon

দোহারে চায়না দুয়ারি জাল কারখানায় অভিযান, ২৬০ পিস জাল জব্দ ও ধ্বংস

দোহারে-চায়না-দুয়ারি-জাল-কারখানায়-অভিযান,-২৬০-পিস-জাল-জব্দ-ও-ধ্বংস

দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলায় অবৈধ চায়না দুয়ারি জাল উৎপাদনকারী একটি কারখানায় অভিযান চালিয়ে ২৬০ পিস জাল জব্দ করে ধ্বংস করেছে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়। বুধবার (২৯ জুলাই) উপজেলা মৎস্য কর্মকর্তা শিরিন সুলতানা মুন্নীর নেতৃত্বে উপজেলার বিলাশপুর ইউনিয়নের কুতুবপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বাংলাদেশ নৌ পুলিশ সহযোগিতা করে। জব্দ করা ২৬০ পিস চায়না দুয়ারি জাল ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় জানায়, দেশীয় মাছের প্রজনন ও মৎস্যসম্পদ সংরক্ষণের স্বার্থে দোহার উপজেলায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

এ অভিযানের বাস্তবায়নে ছিল উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, দোহার, ঢাকা।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *