সর্বশেষ :
19 Oct 2026, Mon

পুলিশের ব্যারিকেড অতিক্রম করে হবিগঞ্জের পথে এনসিপির নেতাকর্মীরা

পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপির নেতাকর্মীরা

শ্রীমঙ্গল: ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের মৌলভীবাজার-হবিগঞ্জ সড়কের শ্রীমঙ্গলের চা কন্যা এলাকায় পুলিশের দেওয়া ব্যারিকেড অতিক্রম করে হবিগঞ্জের দিকে অগ্রসর হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা।

বুধবার (২৯ জুলাই) বিকেলে সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) ওয়াহিদুজ্জামান রাজুর নেতৃত্বে সেখানে ব্যারিকেড দেওয়া হয়। এ সময় এনসিপির নেতাকর্মীদের আটকে দেওয়ার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে নেতাকর্মীরা ব্যারিকেড অতিক্রম করে হবিগঞ্জের উদ্দেশে রওনা হন।

এর আগে মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির নেতাদের ওপর হামলার ঘটনার পর জেলায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

সর্বশেষ প্রাপ্ত তথ্যমতে, এনসিপির নেতাকর্মীরা মিরপুর সড়ক দিয়ে হবিগঞ্জের দিকে অগ্রসর হচ্ছেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *