মনিরুল ইসলাম ডাবলু, নলডাঙ্গা (নাটোর): নাটোরের নলডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে উন্মুক্ত জলাশয়ে রেনু পোনা অবমুক্ত করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) বেলা ১২টার দিকে উপজেলার হালতিবিলের বাঁশিলা এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক উজ্জ্বল রহমান, যুগ্ম আহ্বায়ক মঞ্জুল ইসলাম সবুজসহ উপজেলা স্বেচ্ছাসেবক দলের অন্যান্য নেতৃবৃন্দ।

