ঢাকা: শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত শিক্ষাপঞ্জি অনুযায়ী, আগামী আগস্ট ও সেপ্টেম্বর মাসে সাপ্তাহিক ছুটি এবং বিভিন্ন সরকারি ছুটি মিলিয়ে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ২১ দিন ছুটি থাকবে।
আগস্ট মাসে সাপ্তাহিক ছুটি ৯ দিন। এছাড়া ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস, ১২ আগস্ট আখেরি সাহার শোম্বা এবং ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আরও ৩ দিন ছুটি থাকায় এ মাসে মোট ছুটি হবে ১২ দিন।
অন্যদিকে, সেপ্টেম্বর মাসে সাপ্তাহিক ছুটি ৮ দিন। এছাড়া ২৪ সেপ্টেম্বর ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ১ দিনের সরকারি ছুটি থাকবে। মধু পূর্ণিমা ও শুভ মহালয়ার ছুটি শনিবারে পড়ায় অতিরিক্ত ছুটি যুক্ত হবে না। ফলে সেপ্টেম্বর মাসে মোট ছুটি থাকবে ৯ দিন।

