দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহার উপজেলায় অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ কথিত মাদক সম্রাট সবুজকে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ। সোমবার (২৮ জুলাই) দিবাগত রাতে উপজেলার জয়পাড়া বড় মাঠ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারের সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলা রুজুর পর মঙ্গলবার (২৯ জুলাই) সকালে গ্রেফতারকৃত সবুজকে আদালতে পাঠানো হয়েছে বলে দোহার থানা পুলিশ জানিয়েছে।

