সর্বশেষ :
19 Oct 2026, Mon

বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা

বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে বিদ্যালয়ের আয়োজনে নবনির্বাচিত অ্যাডহক কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক সালেহা বেগমের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিনিয়র এসআই মো. আসাদুজ্জামান আসাদ, ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ আয়নুল হক মণ্ডল, সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নুরুজ্জামান মণ্ডল, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, ইউনিয়ন সদস্য মো. মিজানুর রহমান, স্থানীয় বিএনপি নেতা শান্ত চৌধুরী ও এনামুল হক, স্থানীয় যুবদল নেতা মো. ইয়ামিন হোসেন, অভিভাবক সদস্য মো. হারুনুর রশিদ এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আয়ুব হোসেন চৌধুরীসহ শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক ও দলীয় নেতাকর্মীরা।

মতবিনিময় সভায় অ্যাডহক কমিটির সভাপতি আব্দুল হান্নান চৌধুরী বলেন, এই বিদ্যালয়ে অবশ্যই পড়ালেখার সুন্দর পরিবেশ সৃষ্টি করতে হবে। শিক্ষার্থীদের ফলাফল আগের চেয়ে আরও ভালো করতে হবে। পাশাপাশি প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধির উদ্যোগ নিতে হবে। বিদ্যালয়ের আয়-ব্যয়ের কার্যক্রম স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *