সর্বশেষ :
19 Oct 2026, Mon

দোহারে বিশেষ অভিযানে তিন মাদক ব্যবসায়ী ও সাত জুয়াড়ি গ্রেপ্তার

দোহারে বিশেষ অভিযানে তিন মাদক ব্যবসায়ী ও সাত জুয়াড়ি গ্রেপ্তার

দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ী ও সাত জুয়াড়িকে গ্রেপ্তার করেছে দোহার থানা পুলিশ। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে। রোববার বেলা ১টা ২০ মিনিটে দোহার থানা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. শামসুর রহমান ওরফে শামসু (৪৫), সজীব (২৯), সজল খান (২৫), ফারুক মাতবর (৫০), নয়ন খাঁ (৩০), জুলহাস মাতবর (৩৫), জামাল চোকদার (৪০), বিদ্যুৎ রায় (৩৬), মো. হালিম (৩২) এবং মো. আলমগীর (৩৫)। এদের মধ্যে প্রথম তিনজন মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ। বাকি সাতজনকে জুয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার দিবাগত রাত ১০টা থেকে রোববার রাত ৩টা পর্যন্ত থানা এলাকার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

অভিযানটি পরিচালনা করেন দোহার থানার এসআই হামিদুর রহমান, এসআই মো. মাহতাব উদ্দিন, এসআই আতাউর রহমান এবং এএসআই মারুফ হাসান। এ সময় তাদের সঙ্গে থানা পুলিশের একটি চৌকস দল অংশ নেয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *