সর্বশেষ :
19 Oct 2026, Mon

দোহারে অভিযানে ২৪০ পিস চায়না দুয়ারি জাল জব্দ, ধ্বংস

দোহারে অভিযানে ২৪০ পিস চায়না দুয়ারি জাল জব্দ, ধ্বংস

দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলায় অবৈধ চায়না দুয়ারি জালবিরোধী অভিযানে একটি জাল তৈরির কারখানা থেকে ২৪০ পিস চায়না দুয়ারি জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) উপজেলা মৎস্য কর্মকর্তা শিরিন সুলতানা মুন্নীর নেতৃত্বে দোহার উপজেলার নারিশা ইউনিয়নের মেঘুলা এলাকায় একটি চায়না দুয়ারি জাল কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাংলাদেশ নৌ পুলিশ সহযোগিতা করে।

অভিযান শেষে জব্দ করা ২৪০ পিস চায়না দুয়ারি জাল ধ্বংস করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় জানায়, জনস্বার্থে অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *