সর্বশেষ :
19 Oct 2026, Mon

নাটোরে পৃথক অভিযানে ৩ হাজার ইয়াবা ও ৭০ বোতল এসকাপ সিরাপ উদ্ধার, আটক ২

নাটোরে পৃথক অভিযানে ৩ হাজার ইয়াবা ও ৭০ বোতল এসকাপ সিরাপ উদ্ধার, আটক ২

নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুর উপজেলায় পৃথক অভিযানে যাত্রীবাহী বাস থেকে ৩ হাজার পিস ইয়াবা ও ৭০ বোতল এসকাপ সিরাপ উদ্ধার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় মাদক পরিবহনের অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ৭০ বোতল এসকাপ সিরাপ উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনের অভিযোগে দুইজনকে আটক করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *