সর্বশেষ :
19 Oct 2026, Mon

পাঁচবিবিতে বসতবাড়ির পাশে মুরগির শেড নির্মাণের অভিযোগ, থানায় লিখিত আবেদন

পাঁচবিবিতে বসতবাড়ির পাশে মুরগির শেড নির্মাণের অভিযোগ, থানায় লিখিত আবেদন

পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়া রেলগেটের পূর্বপাশে একটি বসতবাড়ির গা-ঘেঁষে মুরগির শেড নির্মাণের অভিযোগ উঠেছে। পরিবেশ দূষণ ও স্বাস্থ্যঝুঁকির আশঙ্কায় শেড নির্মাণ বন্ধের দাবিতে পাঁচবিবি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।

অভিযোগকারী উপজেলার ভীমপুর গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে মো. ছাইদুল ইসলাম (৫০)। তিনি অভিযোগে উল্লেখ করেন, তাঁর বাড়ির সংলগ্ন জমিতে প্রতিবেশী মোজাম জোয়ার্দার মুরগির শেড নির্মাণ করছেন। ভবিষ্যতে ওই শেডে মুরগি পালন করা হলে বিষ্ঠার দুর্গন্ধে পরিবার নিয়ে বাড়িতে বসবাস করা কঠিন হয়ে পড়বে। পাশাপাশি দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে পরিবারের সদস্যদের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

পাঁচবিবিতে বসতবাড়ির পাশে মুরগির শেড নির্মাণের অভিযোগ, থানায় লিখিত আবেদন

এ কারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিনি পুলিশের সহায়তা কামনা করেছেন।

এ বিষয়ে অভিযুক্ত মোজাম জোয়ার্দার বলেন, মুরগির শেড থেকে যেন দুর্গন্ধ ছাইদুল ইসলামের বাড়িতে না যায়, সে জন্য উঁচু করে দেয়াল নির্মাণ করা হবে। এছাড়া তাঁর বাড়ির জানালার পাশেই মুরগির খাদ্য সংরক্ষণের একটি ঘর নির্মাণ এবং পানির পাম্প স্থাপন করা হবে।

পাঁচবিবি থানার তদন্ত কর্মকর্তা মো. ইমায়েদুল জাহেদী বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *