আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. তামরিকুল ইসলাম। আগের ওসি আরজু মো. সাজ্জাদ হোসেন বদলি হয়ে বগুড়া পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত হওয়ায় তাঁর স্থলাভিষিক্ত হন তিনি।
গত ২৩ জুলাই বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ স্বাক্ষরিত এক নির্বাহী আদেশে জয়পুরহাটের পুলিশ সুপার তাঁকে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন করেন। এর আগে তিনি নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে দায়িত্ব পালন করেছেন।
গত শুক্রবার সন্ধ্যায় পাঁচবিবি থানার ওসি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন মো. তামরিকুল ইসলাম। দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, উপজেলার মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে চুরি, ছিনতাই, মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চান। তবে এসব অপরাধ দমন করা পুলিশের একার পক্ষে সম্ভব নয়। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সচেতন ব্যক্তি ও সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
মো. তামরিকুল ইসলাম নীলফামারী জেলার আদিতমারী উপজেলার দুর্গাপুর গ্রামের বাসিন্দা।

