রাঙ্গামাটি: রাঙ্গামাটি শহরের তবলছড়ি এলাকার আসামবস্তি মির্জা টিলায় নেশার টাকার জেরে মায়ের সঙ্গে পারিবারিক কলহে সাকিবুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২৫ জুলাই) বিকেলে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয়দের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. ফুহাদ হাসান খান জানান, অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে আনার আগেই সাকিবুলের মৃত্যু হয়। মরদেহের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।
কোতোয়ালি থানার ওসি মো. জসীম উদ্দিন জানান, পারিবারিক কলহের জেরে মায়ের দায়ের কোপে এ ঘটনা ঘটে। নিহতের মা ও বাবাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

