সর্বশেষ :
19 Oct 2026, Mon

খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): “আমার পাহাড়, আমার জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সব সম্প্রদায়ের স্বার্থ রক্ষা, দেশপ্রেম, সম্প্রীতি ও উন্নয়নকে গুরুত্ব দিয়ে খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) জেলা শাখার উদ্যোগে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) বিকেলে খাগড়াছড়ি সদর উপজেলা মডেল মসজিদ মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার আলহাজ আলকাছ আল মামুন ভূঁইয়া।

সভায় খাগড়াছড়ি জেলা পিসিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার লোকমান হোসাইনের সভাপতিত্বে বক্তব্য দেন পিসিএনপির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মো. আবদুল হামিদ রানা, কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো. সোলায়মান এবং খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক এস. এম. মাসুম রানা।

বক্তারা বলেন, স্বাধীনতার এত বছর পরও পাহাড়ে সন্ত্রাসীদের অস্ত্রের ঝনঝনানি বন্ধ হয়নি। পাহাড়ে সক্রিয় বিভিন্ন সশস্ত্র সংগঠন কৃষক, চাকরিজীবী ও ব্যবসায়ীদের কাছ থেকে বিভিন্ন উপায়ে চাঁদা আদায় করে যাচ্ছে। তারা পার্বত্য চট্টগ্রামের সার্বিক পরিস্থিতি, সব সম্প্রদায়ের অধিকার ও স্বার্থ সংরক্ষণ, সম্প্রীতি বজায় রাখা, পাহাড়ের উন্নয়ন এবং নাগরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বারোপ করেন।

সভায় সংগঠনের জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *