নলডাঙ্গা (নাটোর): নাটোরের নলডাঙ্গা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শামিম হোসেন। এ সময় একজনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) দুপুর ১টায় উপজেলার দুর্লভপুর আনসার মাঠসংলগ্ন এলাকায় পরিচালিত মোবাইল কোর্টে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় এ দণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন উপজেলার দুর্লভপুর গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে মো. মঞ্জুরুল আলম (৪৬)।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একটি মামলার নিষ্পত্তি করা হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন নলডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মো. আবুল কালাম আজাদ।
উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

