সর্বশেষ :
19 Oct 2026, Mon

কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ২ ডাকাত গ্রেফতার

কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ২ ডাকাত গ্রেফতার

কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। এ সময় তাদের কাছ থেকে দুটি ছুরি, একটি তলোয়ার, পাঁচটি চাপাতি এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-১০ জানায়, বুধবার (২২ জুলাই) রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দি ইউনিয়নের পূর্ব চরাইল বালুর মাঠ এলাকায় একটি সক্রিয় ডাকাত দলের সদস্যরা ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়েছে। পরে সেখানে অভিযান চালানো হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় দুইজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন ভোলা সদর উপজেলার পৌরবাপ্তা এলাকার মো. পারভেজ (৩১), তিনি মো. বজলুর রহমানের ছেলে এবং ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দি এলাকার মো. সুমন হোসেন (২২), তিনি মো. এছহাক বাবুর্চির ছেলে।

অভিযানের সময় তাদের কাছ থেকে দুটি ছুরি, একটি তলোয়ার, পাঁচটি চাপাতি ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতার দুজন একটি পেশাদার ডাকাত দলের সদস্য। তারা দীর্ঘদিন ধরে কেরানীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় ডাকাতির সঙ্গে জড়িত ছিল বলে দাবি করেছে র‌্যাব।

র‌্যাব-১০ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা দায়েরের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

র‌্যাব জানিয়েছে, অপরাধ দমনে সংস্থাটি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে আসছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অপরাধীদের আইনের আওতায় আনতে তারা নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *