সর্বশেষ :
19 Oct 2026, Mon

পাঁচবিবিতে মানবিক চিকিৎসাসেবার উজ্জ্বল দৃষ্টান্ত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তরুণ কুমার পাল

পাঁচবিবিতে মানবিক চিকিৎসাসেবার উজ্জ্বল দৃষ্টান্ত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তরুণ কুমার পাল

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মানবিক চিকিৎসাসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তরুণ কুমার পাল। তিনি এ হাসপাতালে যোগদানের পর থেকেই আন্তরিকতা ও যত্নসহকারে রোগীদের চিকিৎসাসেবা দিয়ে আসছেন। তাঁর উদ্যোগে হাসপাতালের চিকিৎসাসেবার মান যেমন বেড়েছে, তেমনি উল্লেখযোগ্যভাবে বেড়েছে রোগীর সংখ্যাও। বর্তমানে হাসপাতালের শয্যাসংখ্যার প্রায় তিনগুণ রোগী নিয়মিত চিকিৎসাসেবা নিচ্ছেন। তবে চিকিৎসক ও কর্মচারীর কয়েকটি পদ শূন্য থাকায় সেবা দিতে অনেক সময় চিকিৎসকদের হিমশিম খেতে হয়।

বুধবার দুপুরে উপজেলার উচাই ইসলাহুল উম্মাহ বালক-বালিকা কওমি মাদ্রাসার কোরআন বিভাগের তিনজন শিক্ষার্থীকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন মাদ্রাসার মুহতামিম মাওলানা মোজাহিদুল ইসলাম নীরব। ডা. তরুণ কুমার পাল শিক্ষার্থীদের নিবিড়ভাবে পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন।

মাওলানা মোজাহিদুল ইসলাম নীরব বলেন, আমাদের মাদ্রাসার শিশু শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ আমরা নিয়মিত পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকেই নিয়ে থাকি। আগে কোনো শিক্ষার্থী অসুস্থ হলে ক্লিনিকে নিতে অনেক টাকা খরচ হতো। কিন্তু এখানে কোনো টাকা লাগে না। ডাক্তার সাহেব অনেক প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে দিয়ে থাকেন।

এ বিষয়ে ডা. তরুণ কুমার পাল বলেন, চিকিৎসাসেবা পৃথিবীর অন্যতম মহৎ পেশা। যেদিন থেকে চিকিৎসক হয়েছি, সেদিন থেকেই আন্তরিকতার সঙ্গে রোগীদের সঠিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি। যতদিন বেঁচে থাকব, ততদিন মানবসেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।

স্থানীয়রা জানান, ডা. তরুণ কুমার পালের যোগদানের পর থেকেই পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের ভিড় বেড়েছে। দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষ এখন সহজেই এখান থেকে চিকিৎসাসেবা পাচ্ছেন। তাঁর মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপজেলাবাসী।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *