সর্বশেষ :
19 Oct 2026, Mon

পাঁচবিবির নবাগত পিআইও ওবায়দুল হক

পাঁচবিবির নবাগত পিআইও ওবায়দুল হক

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় নবাগত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হিসেবে যোগদান করেছেন মো. ওবায়দুল হক। গত ১৯ জুলাই তিনি আনুষ্ঠানিকভাবে উপজেলার দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে তিনি জেলার ক্ষেতলাল উপজেলায় একই পদে কর্মরত ছিলেন। সরকারি আদেশে বদলিজনিত কারণে তিনি ক্ষেতলাল উপজেলা থেকে পাঁচবিবিতে বদলি হয়ে আসেন। কর্মজীবনে তিনি বিভিন্ন স্থানে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

অন্যদিকে, পাঁচবিবি উপজেলার বিদায়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আবু বক্কার সিদ্দিক সরকারি আদেশে ক্ষেতলাল উপজেলায় যোগদান করেছেন।

নবাগত পিআইও মো. ওবায়দুল হকের জন্ম বগুড়া জেলার শেরপুর উপজেলায়। ব্যক্তিগত জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।

যোগদানের পর তিনি বলেন, সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প সঠিকভাবে ও স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়ন করাই তাঁর মূল লক্ষ্য। এ লক্ষ্যে তিনি সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

পাঁচবিবি উপজেলায় যোগদান উপলক্ষে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা নবাগত পিআইওকে আন্তরিকভাবে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *