সর্বশেষ :
20 Oct 2026, Tue

নলডাঙ্গায় মহাসড়কে ভুট্টা শুকানোয় মোবাইল কোর্ট, দুইজনকে জরিমানা

নলডাঙ্গায় মহাসড়কে ভুট্টা শুকানোর দায়ে মোবাইল কোর্ট, ২ জনকে জরিমানা

মনিরুল ইসলাম ডাবলু, নলডাঙ্গা (নাটোর): নাটোরের নলডাঙ্গা উপজেলার সোনাপাতিল এলাকায় মহাসড়কে ভুট্টা শুকানোর দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই ব্যক্তিকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) নলডাঙ্গা উপজেলার সোনাপাতিল মহাসড়কে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামীম হোসেনের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানকালে জনসাধারণের চলাচলের সড়কে ভুট্টা শুকিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করার দায়ে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ১০৮ ধারা লঙ্ঘনের অপরাধে ১০৯ ধারায় দুটি মামলা দায়ের করা হয়। এ সময় অভিযুক্তদের মোট ১,০০০ (এক হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

জরিমানাপ্রাপ্তরা হলেন, সোনাপাতিল গ্রামের মো. হাসানের ছেলে মো. সুমন (২৮) এবং একই এলাকার আবুল হোসেনের মেয়ে মোছা. রিনা বেগম।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামীম হোসেন বলেন, সংশ্লিষ্ট আইনের আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করে দণ্ড কার্যকর করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *