দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলায় অভিযান চালিয়ে একটি চায়না দুয়ারি জাল তৈরির কারখানা থেকে ২০৮ পিস অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করে ধ্বংস করেছে উপজেলা মৎস্য বিভাগ।
সোমবার (২০ জুলাই) উপজেলার বিলাশপুর ইউনিয়নে উপজেলা মৎস্য কর্মকর্তা ও তাঁর নেতৃত্বাধীন টিম এ অভিযান পরিচালনা করেন। অভিযানে বাংলাদেশ নৌ পুলিশ সহযোগিতা করে।
অভিযানকালে একটি চায়না দুয়ারি জাল কারখানা থেকে ২০৮ পিস অবৈধ জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো ধ্বংস করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় জানায়, মৎস্যসম্পদ সংরক্ষণ এবং অবৈধ জাল ব্যবহার রোধে জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

