দোহার (ঢাকা): মানবিক উদ্যোগের অংশ হিসেবে ঢাকার দোহার উপজেলার চৈতাবাতর যুব সমাজ সাপের কামড়ের চিকিৎসায় ব্যবহৃত অ্যান্টিভেনম (Snake Anti-Venom) সংরক্ষণের উদ্যোগ বাস্তবায়ন করেছে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, অ্যান্টিভেনম ইতোমধ্যে তাদের কাছে পৌঁছেছে এবং জরুরি প্রয়োজনে এটি ব্যবহার করা যাবে।
সংগঠনটির সদস্যরা জানান, সাপের কামড়ের শিকার কোনো ব্যক্তি জরুরি প্রয়োজনে যেকোনো সময় তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। দ্রুততম সময়ে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে তারা সর্বোচ্চ চেষ্টা করবেন।
এছাড়া চৈতাবাতর যুব সমাজের উদ্যোগে এলাকাবাসীর জন্য জরুরি অক্সিজেন সেবাও সহজলভ্য করা হয়েছে। প্রয়োজনে যে কেউ নির্দ্বিধায় সংগঠনের সঙ্গে যোগাযোগ করে এ সেবা গ্রহণ করতে পারবেন। মোবাইল: 01937190372
মানবতার সেবায় নিবেদিত এই উদ্যোগকে এলাকাবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয়রা।

