সর্বশেষ :
19 Oct 2026, Mon

নলডাঙ্গায় সারবোঝাই ট্রাক উল্টে দুর্ঘটনা, চালক-হেলপার অক্ষত

নলডাঙ্গায় সারবোঝাই ট্রাক উল্টে দুর্ঘটনা, চালক-হেলপার অক্ষত

মনিরুল ইসলাম ডাবলু, নলডাঙ্গা (নাটোর): নাটোরের নলডাঙ্গা উপজেলার বিরকুশা বাজার এলাকায় সরকারি সারবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে গেছে। তবে এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপার অক্ষত রয়েছেন।

বুধবার (১৫ জুলাই) রাত আনুমানিক ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, কুষ্টিয়া-ট-১১-২৮০৫ নম্বরের ট্রাকটি যশোরের নওয়াপাড়া থেকে সরকারি সার নিয়ে নওগাঁর উদ্দেশ্যে যাচ্ছিল। পথে নলডাঙ্গা উপজেলার বিরকুশা বাজার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে ট্রাকটি সড়কের পশ্চিম পাশে উল্টে পড়ে।

খবর পেয়ে নলডাঙ্গা থানা পুলিশের রাত্রিকালীন ডিউটি টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনায় ট্রাকটির চালক ও হেলপার শারীরিকভাবে অক্ষত রয়েছেন।

পুলিশ জানায়, দুর্ঘটনার কারণে সড়কে যান চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *