সর্বশেষ :
19 Oct 2026, Mon

হতদরিদ্র মানুষের মুখে হাসি: বানভাসি মানুষের পাশে আরিফ ফাউন্ডেশন

হতদরিদ্র মানুষের মুখে হাসি: বানভাসি মানুষের পাশে আরিফ ফাউন্ডেশন

বেলাল আহমদ, লামা (বান্দরবান): দেশের চলমান বন্যা পরিস্থিতিতে চরম সংকটে পড়া অসহায় ও হতদরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে পাশে দাঁড়িয়েছে বান্দরবানের লামার আরিফ ফাউন্ডেশন।

মঙ্গলবার (১৪ জুলাই) প্রবাসী আরিফ ফাউন্ডেশনের মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে সম্প্রতি স্থানীয় এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ও অত্যন্ত দরিদ্র ৩০টি পরিবারের মাঝে জরুরি খাদ্যসহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়েছে।

লামা পৌরসভার ছাগলখাইয়া এলাকায় ত্রাণ বিতরণকালে আরিফ ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়, এই চরম সংকটে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার মানবিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই নিজের সামর্থ্য অনুযায়ী বন্যার্ত ও হতদরিদ্র মানুষের এই কঠিন সময়ে তাদের কষ্ট কিছুটা লাঘব করার ক্ষুদ্র চেষ্টা করেছি।

সংগঠনের পক্ষ থেকে আরও বলা হয়, এই বিশাল সংকট মোকাবিলায় একক কোনো প্রচেষ্টা যথেষ্ট নয়। তাই সমাজের সর্বস্তরের মানুষকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। বিত্তবানদের প্রতি অনুরোধ জানিয়ে বলা হয়, আসুন, যার যার অবস্থান থেকে আমরা বন্যার্ত মানুষের পাশে দাঁড়াই। আমাদের সামান্য সহানুভূতি ও সহযোগিতাই অসহায় মানুষগুলোর বেঁচে থাকার শক্তি জোগাতে পারে। বন্যার্তদের পাশে থাকুন, মানবতার হাত বাড়িয়ে দিন।

সংশ্লিষ্টরা জানান, দুর্যোগ কেটে না যাওয়া পর্যন্ত আর্তমানবতার সেবায় আরিফ ফাউন্ডেশনের এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *