গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাতাইল-বাতাইল বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে অনন্য সাফল্য অর্জন করেছে মেধাবী শিক্ষার্থী মোছা. জারিন তাসনিম সারিকা। সে সাধারণ গ্রেড অতিক্রম করে মেধাতালিকায় স্থান অর্জন করে ট্যালেন্টপুল (মেধাবৃত্তি) লাভ করেছে।
মেধাবী এই শিক্ষার্থীর এমন গৌরবোজ্জ্বল সাফল্যে তার শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-শিক্ষিকা, পরিবার এবং সংশ্লিষ্ট মহলে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।
উল্লেখ্য, জারিন তাসনিম সারিকা আমাদের পরম শ্রদ্ধেয় ও সুপরিচিত সহকর্মী, পেশাদার সাংবাদিক জোবাইদুর রহমান সাগর-এর আদরের কন্যা। মেয়ের এই অসাধারণ সাফল্যে আনন্দ প্রকাশ করে সাগর এবং তাঁর পরিবার সারিকার উজ্জ্বল ভবিষ্যতের জন্য সবার কাছে আন্তরিক দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।
আগামী দিনে জারিন তাসনিম সারিকা যেন আরও বড় সাফল্য অর্জন করে দেশ ও জাতির মুখ উজ্জ্বল করতে পারে এবং একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে- এটাই আমাদের প্রত্যাশা।
আমাদের সহকর্মীর কন্যার এই কৃতিত্বপূর্ণ অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। সারিকার জন্য রইল এক বুক ভালোবাসা, শুভেচ্ছা ও শুভকামনা।

