সর্বশেষ :
19 Oct 2026, Mon

নাটোরে মা ও শিশু সদনে ভাঙচুর, চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

নাটোরে মা ও শিশু সদনে ভাঙচুর, চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

নলডাঙ্গা (নাটোর): নাটোর শহরের আলাইপুর এলাকায় অবস্থিত মা ও শিশু সদনে চিকিৎসকের অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে হাসপাতালের জানালার কাঁচ ভাঙচুর এবং এক চিকিৎসকের ওপর হামলার ঘটনা ঘটেছে।

স্বজনদের অভিযোগ, রোববার সকাল ৭টার দিকে প্রসূতি রুমি বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়। সকাল ৮টার দিকে তিনি একটি সন্তানের জন্ম দিলেও কিছুক্ষণ পর নবজাতকটির মৃত্যু হয়। নিহত নবজাতকটি নাটোর সদর উপজেলার আগদিঘা পশ্চিমপাড়া গ্রামের রিকশাচালক বাবু হোসেন ও রুমি বেগম দম্পতির প্রথম সন্তান। ডেলিভারির সময় হাসপাতালের কর্মী ইতি রানী মণ্ডল উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

নবজাতকের মৃত্যুর পর স্বজনরা চিকিৎসকদের অবহেলার অভিযোগ তুলে হাসপাতালের জানালার কাঁচ ভাঙচুর করেন এবং এক চিকিৎসকের ওপর হামলা চালান।

এ বিষয়ে কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। তাদের ভাষ্য, ঘটনার তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *