আতাউর রহমান কাজল (শ্রীমঙ্গল): বাংলাদেশ টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির ৬১তম ও ৬২তম বার্ষিক সাধারণ সভা রবিবার সকাল ১১টায় শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. দরুদ আহমদ, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী প্রমুখ।
সংগঠনের সভাপতি মো. জাকারিয়া আহমদের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী কর্মসূচিতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ, নির্বাচন কমিটির মাধ্যমে সদস্যদের নাম ঘোষণা এবং শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. আমিনুর রহমান সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন। কোষাধ্যক্ষ সুরঞ্জিত দাস আয়-ব্যয়ের হিসাব ও বাজেট উপস্থাপন করেন। এছাড়া শিক্ষাবৃত্তি প্রদান, অবসরপ্রাপ্ত সদস্যদের সম্মাননা প্রদান, সাংগঠনিক বিষয়ক আলোচনা এবং আমন্ত্রিত অতিথিদের বক্তব্য অনুষ্ঠিত হয়।

