দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলায় মাদক মামলাসহ বিভিন্ন মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে উপজেলার নারিশা ইউনিয়নের উত্তর ঝনকি এলাকায় অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ মো. তারেক ইসলাম (২৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। শুক্রবার (১০ জুলাই) বিকেলে শাইনপুকুর তদন্ত কেন্দ্রের পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তারেক ইসলামের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
এ ছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে আরও চারজনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার পাঁচজনকেই প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

